ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে ক্লাবের কালী পূজার খুঁটি পূজোয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল , শাড়ি বিতরণ

*বেঙ্গল মিরর, বার্নপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়:* আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বার্নপুরের নিউটাউন ১৯ নম্বর রোডে ছোটাদিঘারি ইউনাইটেড ক্লাবের কালী পূজোর প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি হিসেবে খুঁটি পূজো অনুষ্ঠিত হয়। শনিবার হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অগ্নিমিত্রা পাল, বিধায়ক ও ক্লাব সভাপতি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় , বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, অপূর্ব হাজরা, দিলীপ দে এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রথাগত ভাবে মন্ত্রোচ্চারণের মধ্যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় খুঁটি পুজোতে অংশগ্রহণ করেন।

মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, উৎসবের মরসুম শুরু হয়ে গেছে। সবাই তাতে মেতে উঠবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপূজো উপলক্ষে বিদ্যুৎ বিল মকুবের কথা ঘোষণা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে কালীপূজোর ক্ষেত্রেও একই ব্যবস্থা কার্যকর করা হবে। তিনি সকলকে উৎসাহের সাথে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য আহ্বান জানান।

তিনি সরকারের নির্দেশ মতো ডিজে ও অন্যান্য বাদ্যযন্ত্র নিষিদ্ধ করার উপর জোর দেন। বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় মুখোপাধ্যায় উৎসব উদযাপনের জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি সকলকে তাদের ক্ষোভ ভুলে গিয়ে আনন্দের সাথে উৎসব উপভোগ করার জন্য এক মঞ্চে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন , জাঁকজমকপূর্ণ পূজো নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পূজো কমিটিকে সমাজসেবামূলক কাজেও যুক্ত হতে হবে।

যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সহায়তা করবে। এই অনুষ্ঠানে এলাকার প্রায় ১৫০ জন মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হয়। ক্লাবের সহ-সভাপতি বান্টি সিং, সচিব কুন্তল গুপ্ত, কৌশিক গুপ্ত, সম্রাট ঠাকুর এবং অভিজিৎ রায় উপস্থিত ছিলেন। কৌশিক গুপ্ত জানান , তাদের ক্লাব ১৯৫৮ সাল থেকে কালীপূজোর আয়োজন করা হচ্ছে। পূজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *