PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে এলাকা দখল ঘিরে দুই কিন্নর গোষ্ঠীর সংঘর্ষে আহত একাধিক

বেঙ্গল মিরর, ।সার্থক কুমার দে ও চরণ মুখার্জী , দুর্গাপুর : রবিবার পাণ্ডবেশ্বরের গোসাইডাঙ্গা হনুমান মন্দির সংলগ্ন এলাকায় দুই কিন্নর গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে অন্ডাল থেকে একদল কিন্নর ওই এলাকায় গেলে পাণ্ডবেশ্বরের কিন্নর গোষ্ঠীর সদস্যরা সেখানে উপস্থিত হন । এলাকা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে তা সংঘর্ষে গড়ায় । একে অপরের উপর হামলার ঘটনায় দুই গোষ্ঠীর প্রায় ১০-১২ জন আহত হন । তাঁদের উদ্ধার করে পাণ্ডবেশ্বর উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে ২/৩ অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সক্রিয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।ঘটনায় দু’পক্ষই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে বলে দাবি । অন্ডালের কিন্নর গোষ্ঠীর প্রধানের অভিযোগ, পাণ্ডবেশ্বরে থাকা সদস্যরা আগে তাঁর অধীনে অন্ডালে থাকতেন । বিভিন্ন অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছিল । ঘটনার পর ওরা ভাড়াবাড়ি নিয়ে পাণ্ডবেশ্বরে থাকা শুরু করে । এরপর থেকেই পাণ্ডবেশ্বরে তাঁদের সদস্যদের যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি । অন্যদিকে পাণ্ডবেশ্বরের কিন্নর গোষ্ঠীর দাবি, এলাকাটি তাঁদের এবং অন্ডাল থেকে আসা সদস্যরা জোরপূর্বক এলাকা দখলের উদ্দেশ্যে এসেছিলেন । তাঁরাই প্রথম হামলা চালান বলে পাল্টা অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *