জামুড়িয়া পুলিশের সাফল্য ঝাড়খণ্ড লটারি সহ গ্রেফতার ১
*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানা পুলিশের বড় সাফল্য। ঝাড়খণ্ড লটারি পাচারের আগেই হাতেনাতে ধরা পড়লো একজন। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া শেখ সমীর পার্শ্ববর্তী জেলা বীরভূমের বড়রা গ্রামের বাসিন্দা। জানা গেছে, শেখ সমীর পশ্চিম বর্ধমান জেলার বারাবনি এলাকা থেকে ঝাড়খন্ড লটারী নিয়ে তার নিজের গ্রামে যাচ্ছিলো জামুরিয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়ার বড়কোলা ঘাটে গিয়ে সমীরকে হাতেনাতে ধরে।













তার কাছ থাকা লটারি কোন বৈধ কাগজ না দেখাতে পারায় তাকে জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়িতে নিয়ে আসা হয়। শেখ সমীরের কাছ থেকে যে লটারি উদ্ধার করা হয়েছে জানা গেছে, তার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় কুড়ি লক্ষ টাকা। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পাঠিয়ে বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

