ASANSOLDURGAPUR

দুর্গাপুরে সাইবার অপরাধে অভিযুক্ত গ্রেফতার ল্যাপটপ, মোবাইল ও একাধিক ব্যাঙ্কের পাসবই উদ্ধার

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে সিটি সেন্টারের ১২ নম্বর রানি রাসমণি সরণি এলাকা থেকে পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা সাহেব মণ্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ল্যাপটপ, ৭-৮টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাসবই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি সাইবার অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে বলে মনে করছে পুলিশ।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপে কি ধরনের তথ্য রয়েছে এবং বিভিন্ন ব্যাঙ্কের পাসবই কিভাবে তার কাছে এল তা খতিয়ে দেখছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।সোমবার ধৃত সাহেব মণ্ডলকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে আরো জেরা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *