Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
ASANSOLASANSOL-BURNPUR

পশ্চিম বর্ধমান জেলায় করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু এবং ১১৮ জন আক্রান্ত।

বেঙ্গল মিরর,আসানসোল,৯ ই নভেম্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিম বর্ধমান জেলায় আবারও করোনা বিস্ফোরণ।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং এক দিনে ১১৮ জন করোনায় আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

স্বাস্থ্য দপ্তরের ৯ ই নভেম্বর প্রকাশিত ৮ ই নভেম্বর পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলায় ৩ জন আক্রান্তের মৃত্যু এবং ১১৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । আর এর পরেই জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে দাঁড়াল ১১২৭৮ জন। এদিকে জেলায় ১৩৭ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪০ জন এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০২২৮। জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০।

বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হচ্ছে যে আপনারা এই করোনা পরিস্থিতিতে সাবধান এবং সতর্ক থাকুন। করোনাভাইরাস এখন শহরের অলিতে গলিতে পৌঁছে গিয়েছে। তাই কোনভাবেই যাতে অসাবধানতার বশবর্তী যাতে কেউ না হন। নিয়মিতভাবে যাতে সকল নাগরিক মাস্ক ব্যবহার করেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *