বাজেটের প্রতিলিপি পুড়িয়ে সিপিএমের বিক্ষোভ
কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা মোট ছটি জায়গায়
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ ফেব্রুয়ারিঃ আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে জনবিরোধী ,শ্রমিক , ছাত্র ও যুব বিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে মঙ্গলবার বিকালে বিক্ষোভ দেখালেন সিপিএমের নেতা ও কর্মীরা । বিএনআর ছাড়াও আসানসোলের রেলপার , মহিশীলা কলোনি সহ মোট ছটি জায়গায় এদিন সিপিএমের পক্ষ থেকে সোমবার হওয়া কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ দেখানো ও বাজেটের প্রতিলিপিতে আগুন লাগানো হয় ।














বিএনআর মোড়ে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরোধ করার পাশাপাশি একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়।
পার্থবাবু বলেন, মোদি সরকারের সময় হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেল তাদেরই স্বার্থে এই বাজেট। এই বাজেটে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি বিক্রি করে কয়েকজন শিল্পপতির হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে । সাধারণ মানুষের গচ্ছিত টাকা যা এলআইসিতে রাখা ছিলো বা ব্যাংকে রাখা হচ্ছে সেই টাকাও আর থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেননা এলআইসিকেও বিক্রির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংকের মতোই করো। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের দেশ যে স্বনির্ভর ছিল তাকে সেই জায়গায় রাখার দাবিতে ও নরেন্দ্র মোদি সরকারের তীব্র বিরোধিতা করে এই বিক্ষোভ এদিন আসানসোলের একাধিক জায়গায় করা হয়েছে।

