জেলায় একদিনে করোনার ভ্যাকসিন নিলেন ৫৫৫৪ জন
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ এপ্রিলঃ পশ্চিম বর্ধমান জেলায় শনিবার ৩ এপ্রিল একদিনে মোট ৫৫৫৪ জন করোনা ভ্যাকসিন বা কোভিড ১৯ এর টিকা নিলেন । ৪৫ বছর থেকে ৬০ বছর বয়স্ক নাগরিকরা ভ্যাকসিন নিয়েছেন ২৯৯০ জন। আর এদিন ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিকদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ১৮০৪ জন ।














জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ অশ্বিনী কুমার মাজি বলেন, পশ্চিম বর্ধমান
জেলায় শনিবার পর্যন্ত মোট ১৬৪৫২৪ জন সাধারণ মানুষকে ভ্যাকসিন বা টিকাকরণের আওতায় আনা হয়েছে। এই পশ্চিম বর্ধমান জেলায় আরও ৩ লক্ষ্য মানুষকে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিন সিএমওএইচ জানিয়েছেন।
তিনি আরো বলেন, এই পরিকল্পনা দ্রুত করা হবে। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মতো এপ্রিল মাসের সব দিনই টিকা বা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকছে । ছুটির দিনেও এই টিকাকরণ বা ভ্যাকসিন দেওয়ার কাজ হবে । পশ্চিম বর্ধমান জেলায় ভ্যাকসিন বা টিকা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি কেন্দ্রের সংখ্যা ১২৫ টি ।

