কাল থেকে শুরু গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে কাল বুধবার থেকে শুরু হচ্ছে গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। তিনদিনের এই টুর্নামেন্টের উদ্যোক্তা আসানসোল গ্রাম ক্রিকেট কমিটি। মোট আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। বুধবার সকাল সাড়ে নটার সময় প্রথম কোয়ার্টার খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। এদিন পরের খেলা হবে সকাল সাড়ে এগারোটা থেকে।














এদিন দুপুর দেড়টার সময় হবে প্রথম সেমিফাইনাল। প্রথম দুটি খেলার জয়ী দুইদল এতো মুখোমুখি হবে। বৃহস্পতিবার আরো দুটি কোয়ার্টার ফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে। দুটি সেমিফাইনালের জয়ী দুইদল নিয়ে ৩০ ডিসেম্বর শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। তা শুরু হবে বেলা সাড়ে বারোটা থেকে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হবে ৮ ওভারের। ফাইনাল খেলা ১২ ওভারের।
- দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের হোস্টেল রুম থেকে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
- Durgapur Medical Student Death : हॉस्टल से सीतामढ़ी के छात्र का शव बरामद, जांच में जुटी पुलिस
- आसनसोल में युवा कल्याण एवं खेल विभाग की ओर से राखी बंधन उत्सव का आयोजन, दिया गया सामाजिक सद्भाव का संदेश
- Asansol : खाद्य सुरक्षा विभाग की छापेमारी, कई होटल-रेस्तरां में मिली अनियमितताएं
- আসানসোলে রাখী বন্ধন উৎসবের আয়োজনে যুব কল্যান ও ক্রীড়া দপ্তর সম্প্রীতির বার্তা


