স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় নকাউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের অন্তর্গত ডাবর এলাকায় সোমবার আট দিবসীয় স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় নকাউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হল।
খেলাটি ডাবর কলিয়ারি ইউনাইটেড ক্লাব এর পরিচালনায় ডাবর ফুটবল ময়দানে আয়োজিত হয় । যেখানে মোট ১৬ টি দল খেলায় অংশ গ্রহণ করে । এই খেলার ফিতা কেটে শুভ সূচনা করেন
বারাবনির যুব নেতা মুকুল উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের ব্লক সভাপতি মোহাম্মদ আরমান ও ব্লকের সহ-সভাপতি ভোলা সিং তাছাড়া সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি সহসভাপতি বিদ্যুৎ মিশ্র এছাড়া কয়লা শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তব।









সকলে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপু উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান করেন এরপরেই খেলা শুরু হয়।
প্রথম দিনের খেলায় শ্রি ইলেভেন ও সবনপুর এস এম ইলেভেন এর সাথে খেলা হয় ।খেলায় শ্রী ইলেভেন সবনপুরকে ১৯ রানে হারিয়ে জিত হাসিল করে ।
এ দিনের খেলায় প্রধান অতিথি ছাড়া উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সভাপতি রাহুল শ্রীবাস্তব
ও সকল সদস্যবৃন্দ।




- जामुड़िया में सनसनी घर से युवा तृणमूल नेता की पत्नी का जला हुआ शव बरामद, पति हिरासत में
- জামুুড়িয়ায় চাঞ্চল্য বাড়ি থেকে যুব তৃণমূল নেতার স্ত্রীর দগ্ধ দেহ উদ্ধার, আটক স্বামী
- SAIL ISP UNION ELECTION: INTUC और BMS में टक्कर, श्रमिक 24 को करेंगे फैसला
- प्रतिबंधित कफ सिरप की तस्करी के दोषी को 10 साल का सश्रम कारावास आसनसोल एनडीपीएस विशेष अदालत ने सुनाई सजा
- নিষিদ্ধ কাফ সিরাপ পাচারে দোষী সাব্যস্তর ১০ বছর সশ্রম কারাদণ্ড আসানসোল এনডিপিএস বিশেষ আদালতে সাজা ঘোষণা


