দিদির দূত হয়ে স্কুলে শিক্ষকের ভূমিকায় খোদ পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে কাঁকসার গোপালপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় দেখা গেল রাজ্যের খোদ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বুধবার সকালে গোপালপুর পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দিদির দূত হয়ে বাইকে করে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং জেলা তৃণমূল নেতৃত্ব। রাস্তায় শুনলেন বহু মানুষের সমস্যার কথা। সেই সমস্যা গুলি লিপিবদ্ধ করলেন।









তারপরেই পৌছে গেলেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে একাদশ শ্রেণীতে পড়ুয়াদের পঠন পাঠন কেমন হচ্ছে খোঁজ নিতে গিয়ে নিজেই ক্লাস নিলেন মন্ত্রী। পড়ুয়াদের কোন সমস্যা রয়েছে কিনা সেগুলিও তিনি শোনেন সেগুলিও লিপিবদ্ধ করেন। স্কুলের মিড ডে মিলে পৌঁছে যান মিড ডে মিলের গুনমান খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি শিক্ষকদের সমস্যাও শুনতে দেখা যায় মন্ত্রীকে।




- साइबर ठगी गिरोह का ‘पांडा’ दुर्गापुर में गिरफ्तार, जामताड़ा गैंग से जुड़े होने का आरोप, पुलिस कर रही जांच
- दुर्गापुर में 19 नंबर राष्ट्रीय राजमार्ग के टोल प्लाजा पर सड़क दुर्घटना, मचा हड़कंप
- থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় চমক স্বর্ণপদক বার্নপুরের গৃহবধূর
- দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কের টোলপ্লাজায় পথ দুর্ঘটনা, চাঞ্চল্য
- সাইবার প্রতারণা চক্রের ‘পান্ডা’ গ্রেফতার দুর্গাপুরে, জামতারা গ্যাংয়ের সঙ্গে যোগের অভিযোগ, তদন্তে পুলিশ


