চোরের হাতে গুরুতরভাবে আক্রান্ত হল ইসিএল কর্মী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এবার নিজের বাড়ির চুরির ঘটনা এড়াতে গিয়ে চোরের হাতে গুরুতরভাবে আক্রান্ত হল ইসিএল এর এক খনি কর্মী। শুক্রবার রাত্রে ঘটনাটি ঘটে রানীগঞ্জ থানার মহাবীর কোলিয়ারির ৩৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদেব মাহাতো নামে খনি কর্মীর বাড়িতে। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদের রাত্রি সাড়ে সাতটা নাগাদ ওই খনি কর্মী বাথরুম করতে গিয়ে লক্ষ্য করেন তার খনি আবাসনের ছাদের উপর কে বা কারা চেপে রয়েছে বিষয়টি লক্ষ্য করে তিনি তার খোঁজ- তল্লাশি করতে গেলে বাড়ির ছাদের মধ্যে থাকা ওই ব্যক্তি প্রথমে ছুটে পালাতে যায় পরে ওই ব্যক্তি অতর্কিতে তাকে ইটের আঘাতে আহত করে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।














বিষয়টি লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই ব্যক্তির পেছনে ধাওয়া করে তাকে স্থানীয় এলাকার এক জঙ্গল থেকে ধরে ফেলে। পরে রানীগঞ্জ থানায় এ বিষয়ে খবর দেওয়া হলে রানীগঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। জানা গেছে দ্বিতীয় ব্যক্তি বছর ৩৮ এর বিহারের সমস্থিপুরের বাসিন্দা জিতেন্দ্র দাস ওই খনি কর্মী বিষ্ণু দেব মাহাতোর উপরেই এই অতর্কিতে হামলা চালায়। এদিন ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির অপরাধ সংগঠিত করা ও নৃশংসভাবে মারধর করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পাঠায়।
- প্রচার শেষ এবার নজরে ভোট, একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন
- পশ্চিম বর্ধমান জেলা ভোটের দুদিন আগে দল ছাড়লেন হুমায়ুন কবিরের চার প্রার্থী যোগ তৃণমূলে
- पश्चिम बर्दवान में चुनाव प्रचार थमा, अब मतदाताओं की बारी — ECI के दिशा-निर्देश जारी
- ভোটের প্রচারে এসে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উত্তেজনা দুর্গাপুরে
- প্রচারের শেষ দিনে জনসভায় দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ মজুমদার

