আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ বৈঠকে জলের কানেকশন নিয়ে বড় সিদ্ধান্ত
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ বৈঠকে যে কোনো ক্ষেত্রেই জল সরবরাহ করার জন্য যে কর বা ট্যাক্স ধার্য করা হয়েছিল তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
মেয়র পারিষদের বৈঠকের পরে মঙ্গলবার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, জল কানেকশন নেওয়ার জন্য আগে ঘরের মিনিমাম ট্যাক্স ৭৫ টাকা ধার্য ছিল। কিন্তু এবার থেকে যাদের ট্যাক্স তিন মাসে ৩৫ টাকা আছে তারাও জলের হাউস কানেকশন পাবে। এতে এমন লোক যাদের ঘরবাড়ি ছোট আছে তারাও জলের কানেকশন পেয়ে যাবে। তবে যেসব আবাসনের ক্ষেত্রে অকপেন্সি সার্টিফিকেট নেই বা পুরো মাত্রায় কর জমা পড়েনি তাদের ক্ষেত্রে জলের এই সুবিধে বা সংযোগ দেওয়া যাবে না।
পাশাপাশি অভিজিৎবাবু আরো বলেন, আগে এক কিলোলিটার জলের জন্য ১২ টাকা কর ধার্য করা ছিল। এখন তা কমিয়ে ১০ টাকা করা হয়েছে।














অভিজিৎবাবু বলেন, শিল্পের ক্ষেত্রে ঐ পরিমাণ জলে ২৫ টাকা এতদিন নেওয়া হতো। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে। আর কমার্শিয়াল ক্ষেত্রে ২০ টাকা ছিলো, তা কমিয়ে ১৫ টাকা করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্র থেকে পুরনিগমের কাছে যে আবেদন এসেছিল তার ভিত্তিতেই সমীক্ষা করে মেয়র পারিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগম এলাকায় সাধারণ মানুষকে জলের জন্য কোন কর দিতে হয় না। তবে যেখানে ব্যাপক হারে জল নেওয়া হয় অর্থাৎ বহুতল আবাসন থেকে ব্যবসা বা শিল্পের ক্ষেত্রে আমরা কর নিয়ে থাকি। সেটারও পরিমাণ কমানো হলো মানুষের কথা ভেবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বকেয়া পুরকর পড়ে আছে, তা আদায়ের জন্য পুরনিগম কতৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে বলে মেয়র জানান।
- आसनसोल में 21 जुलाई की तैयारी बैठक “बंगाल में पुलिस राज चल रहा है” दल छोड़ने वालों को जनता स्वीकार नहीं करेगी, कल्याण बनर्जी का भाजपा पर तीखा हमला
- रेत नहीं, विकास ठप! पश्चिम बर्धमान में स्टोन डस्ट से चल रहा निर्माण कार्य काम के अभाव में दूसरे राज्यों की ओर पलायन कर रहे मजदूर
- আসানসোলে ২১ শে জুলাই” র প্রস্তুতি বৈঠক “ বাংলায় পুলিশি রাজ চলছে” দলত্যাগীদের মানুষ গ্রহণ করবে না, বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
- বালি নেই, থমকে উন্নয়ন! পশ্চিম বর্ধমানে স্টোন ডাস্টেই চলছে নির্মাণ কর্মহীন হয়ে ভিনরাজ্যে শ্রমিকদের পাড়ি
- आसनसोल नगर निगम को मिले नए सचिव अभिजीत सामंत 48 डब्ल्यूबीसीएस अधिकारियों का तबादला


