শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড কারখানার শ্রমিকের দেহ রেখে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতলুকের শ্যামসেল এন্ড পাওয়ার লিমিটেড কারখানার ভেতরে আবাসন এলাকায় রবিবার রাত্রে বছর 26 এর বাঁকুড়া জেলার ছাতনা থানা এলাকার ভবনের বাসিন্দা শ্রীকান্ত মন্ডল নামের এক কারখানা শ্রমিকে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সেই শ্রমিকের দেহ ময়নাতদন্তের পর, কারখানা গেটে ফেলে রেখে ওই মৃতের পরিজন, ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে বিক্ষোভে সামিল হয়েছেন।









বিক্ষোভকারীদের দাবি ওই ব্যক্তির মৃত্যুর ঘটনার বিষয় জানতে পেরেও কারখানা কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর পরিজনদের দেয়নি, উল্টে তারা স্থানীয় কোন হাসপাতালে না পাঠিয়ে তাকে কেন, আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় বলেই অভিযোগ তুলে, বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এদিনের এই বিক্ষোভে রানীগঞ্জ এলাকার স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সাথেই, বাঁকুড়ার তৃণমূল সংগঠনের নেত্রী স্থানীয়রা এসে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। এদিনের এই ঘটনার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। যেকোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন তারা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কোন মত না দেওয়ায় থমকে রয়েছে পরিস্থিতি।




- साइबर ठगी के आरोप में दुर्गापुर में 10 गिरफ्तार, जामताड़ा गैंग से संबंध की जांच में जुटी पुलिस, अदालत में पेश

- सलानपुर में मिनीबस चालक पर हमले के मामले में 1 गिरफ्तार

- বাঙালি ও দুর্গাপুজো নিয়ে মন্তব্যের প্রতিবাদে আসানসোলে বাগেশ্বর বাবার বিরুদ্ধে পোস্টার নিয়ে কংগ্রেসের বিক্ষোভ

- সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ১০, জামতাড়া গ্যাং যোগে তদন্তে পুলিশ, আদালতে পেশ

- সালানপুরে মিনিবাস চালকের উপরে হামলার ঘটনায় গ্রেফতার ১


