পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র: শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছতে শুরু করেছেন স্কুলে স্কুলে । মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে সকাল নটার মধ্যে ছাত্র-ছাত্রীদের স্কুলে প্রবেশ করতে হবে। সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন এর স্কুল গুলিতে সকালে প্রায় সাড়ে আটটা থেকে পরীক্ষার্থীরা পৌঁছতে শুরু করেছেন। সকাল থেকেই ঘন কুয়াশার জেরে পরীক্ষার্থী দের পরীক্ষাকেন্দ্রে যেতে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে এমনটাই জানালেন
অভিভাবকরা।














এছাড়াও পরীক্ষার সময়সূচী দু ঘন্টা এগিয়ে আসাতে পরীক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়ছে।ভোর থেকেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী থেকে অভিভাবকদের ভীড়। যথা সময়ে পরীক্ষাকেন্দ্র যাতে ঢুকতে পারে তার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরা সাহায্য করছেন।
সালানপুর ব্লকে এবারে মোট মাধ্যমিক পরীক্ষার্থী ১২৪৪ জন । যার মধ্যে ছাত্র ৫৬১ জন এবং ছাত্রী ৬৯৩ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।ব্লকে মোট পরীক্ষা গ্রহন কেন্দ্র চারটি।সকাল ৯:৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু।তার আগে পুলিশ প্রশাসন ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর জনপ্রতিনিধিরা গোলাপ, কলম প্রভৃতি দিয়ে পরীক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।
এদিন সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং জানান বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এর নির্দেশে
সালানপুর ব্লকের প্রতিটি স্কুলে ছাত্র ছাত্রীদের যাতায়াত থেকে শুরু করে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে গোলাপ ফুল, পেন ,দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিন উপস্থিত ছিলেন রূপনারায়ণ ফাঁড়ি ইনচার্জ নাজরীন সুলতানা,সালানপুর
ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান,আছরা পঞ্চায়েত প্রধান শিবানী পাল ,
উপপ্রধান জয়দেব মাহাতো,
তপন তেওয়ারি,সঞ্জয় সুকুল,সহ অনকে ।

