আসানসোল পুরনিগমের উদ্যোগে চেম্বার ভবনে সম্পত্তি কর শিবির










বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের মুর্গাশোলে বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্সের “চেম্বার ভবনে” শনিবার আসানসোল পুরনিগমের তরফে একটি সম্পত্তি কর শিবির বা প্রোপার্টি ট্যাক্স ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই শিবিরের উদ্যোক্তা ছিলো আসানসোল চেম্বার অফ কমার্স। বিশেষ এই সম্পত্তি কর শিবিরের জন্য ১০ শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ক্যাম্প। এই শিবিরের মাধ্যমে আসানসোল পুরনিগমের আদায় হয় ৬ লক্ষ ৭২ হাজার ১৬ টাকা।


এই প্রসঙ্গে চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভু নাথ ঝা বলেন, বনিকসভার একটা ভালো কাজ শুরু করলো। আগামী দিনে এ ধরনের আরো শিবিরের আয়োজন করা হবে। শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওম প্রকাশ বাগাড়িয়া, অশোক আগরওয়াল, ঋত্বিক ঘটক, অমর প্রসাদ, সুদীপ পানসারি, অনিরুদ্ধ রায়, তাপস রায় চৌধুরী ও অশোক মিত্র।

- Asansol Rail Jan Samvad 2026: डीआरएम ने यात्रियों से की बात, मांगे सुझाव
- Asansol Mahavir Akhara 2026: जीटी रोड पर उमड़ी रिकॉर्ड भीड़
- आसनसोल में व्यवसायी की दिवंगत पत्नी की स्मृति में वस्त्र वितरण और नर-नारायण सेवा
- আসানসোলে ব্যবসায়ীর প্রয়াত স্ত্রীর স্মৃতিতে বস্ত্র বিতরণ ও নরনারায়ণ সেবা
- একাদশীর সকালে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার সালানপুরে গৃহবধূর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, আটক স্বামী


