ASANSOL

আসানসোলে ব্লেড মারাকে কেন্দ্র করে উত্তেজনা, গ্রেপ্তার যুবক

বেঙ্গল মিরর, আসানসোল:: আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর হাউজিং এলাকায় দুর্গা পুজোর প্যন্ডেলের সামনে এক যুবককে ব্লেড মারার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতকারী রেলপারের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে আহত যুবক পুরুলিয়া জেলার মুরাডির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।

sample photo


পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ সন্ধ্যায় দূর্গা পুজোতে রেলপাড়ের এক যুবক ব্লেড দিয়ে মুরাডির এক যুবককে আঘাত করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ হামলাকারীকে আটক করে নিয়ে যায় থানায়। এই ঘটনায় পুজো মন্ডপ চত্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। আসানসোল উত্তর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *