Monday, July 13, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Monday, July 13, 2026
Latest:
Bengal Mirror
KULTI-BARAKAR

লছিপুর কমিউনিটি সেন্টারে তালা মেরে পুলিশের হাতে চাবি তুলে দিল স্থানীয়রা

বেঙ্গল মিরর, কাজল মিত্র, কুলটি: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর জিটি রোডের পাশে লছিপুর বস্তিতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এলাকার সামাজিক কাজের জন্য তৈরী করা হয়েছিল  একটি কমিউনিটি সেন্টার ।
যেটি বর্তমানে একটি টাচ নামে সামাজিক সংস্থার অধীনস্থ । আজ দুপুর একটাই স্থানীয় বাসিন্দারা বিভিন্ন অভিযোগ করে কমিউনিটি সেন্টারটি তালা মেরে দেয় এবং সেই চাবি পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়দের দাবি যেন তারা কমিউনিটি সেন্টারটি পুনরায় গ্রামবাসীদের দখলে থাকে।

গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি সেন্টারে সেরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়না ঔষুধ বাইরের থেকে কিনতে হয়।এবং এই সংস্থা বর্তমানে ঐ হলটী বাড়ি ঘরের মতো ব্যবহার করেছে সেখানে জিনিসপত্র সহ খাট বিছানা সবই রয়েছে বলে অভিযোগ।যদিও সংস্থার পক্ষ থেকে জানানো হয় সেখানে গরিব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা করা হয়।এ সেই মতো আজকেও চেম্বার খোলা হয়েছিল রুগীও ছিলো সেখানে কিছু স্থানীয়রা হামলা চালায় ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
তবে সব বিষয়ে ঘটনা তদন্ত করছেন নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *