RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে তিনটি প্রকল্পের উদ্বোধন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :   রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় শুক্রবার রানিগঞ্জের তিনটি ওয়ার্ডে তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন। প্রথমে তিনি ৩৪ নম্বর ওয়ার্ডের রাণীগঞ্জের সিয়ারসোল স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশনের সেডের উদ্বোধন করেন, এই সেডটি নির্মাণ করতে বিধায়ক তহবিলের ২৪ লক্ষ ৯২ হাজার টাকা খরচ করা হয়েছে। সেখানেই ৮৯ নম্বর ওয়ার্ডে ধোবি মহল্লায় কমিউনিটি হল তৈরি করা হয় বিধায়ক তহবিলে, যার নির্মাণ ব্যয় হয় ২৪ লক্ষ ২৭ হাজার ৬৬২ টাকা।

একইভাবে ৮৮ নং ওয়ার্ডের ইস্ট কলেজ পাড়ায়  অবস্থিত আলুগুরিয়া স্বাস্থ্যকেন্দ্রের লেবার রুমের কাছে মহিলাদের ব্যবহারের জন্য একটি টয়লেট তৈরি করা হয়। এর নির্মাণ ব্যয় ছিল ৮ লক্ষ ১৪ হাজার। আর এ সকলের পরই রানীগঞ্জের ৩৪ নাম্বার ওয়ার্ডের রামবাগান এলাকায় একটি রাস্তার উদ্বোধন করেন। রামবাগান থেকে বাঁশড়া মোড় পর্যন্ত এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এর নির্মাণ ব্যয় হয়েছে ৩০ লক্ষ ৯৫ হাজার টাকা। এই দুটি প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ করা হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের তহবিল থেকে। শুক্রবার একযোগে চার চারটি উদ্বোধন পর্ব লক্ষ্য করে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা।


জানা গেছে এই সমস্ত নির্মাণ কাজ গুলির কয়েকটি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া অনুদানের অর্থ দিয়ে করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও, বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,  রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব, বরো চেয়ারম্যান মুজাম্মিল শাহজাদা, কাউন্সিলর জ্যোতি সিং , রানিগঞ্জ রুরাল হাসপাতালের BMOH ডাঃ সৈকত দাস প্রমুখ। এই উপলক্ষে তাপস ব্যানার্জি বলেন, আজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের তহবিল থেকে রানিগঞ্জের তিনটি ওয়ার্ডে তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আর এই চারটি প্রকল্পের উদ্বোধন হওয়াই এই প্রকল্পগুলির লাভ ওঠাতে পারবেন রানীগঞ্জের সাধারণ মানুষ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *