Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Bengal Mirror
DURGAPUR

৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘটের বিরোধিতায় আইনটিটিইউসি, দুর্গাপুরে রাস্তায় শাসক দলের শ্রমিক সংগঠন, পাল্টা বিবৃতি সিটুর

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলির শ্রমিক বঞ্চনা ও ব্যাংক, জীবন বীমা রেল সহ নানা কেন্দ্রীয় সংস্থাগুলি বেসরকারি পুঁজি পতিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং শিল্পভিত্তিক ফেডারেশন ও এ্যাসোসিয়েশনের যুক্ত মঞ্চের ডাকে সারাদেশে এই ধর্মঘট হবে দেশ জুড়ে শিল্প কারখানা গুলিতে।
কিন্তু লক্ষণীয় বিষয় হলো চারটি ট্রেড ইউনিয়নের ঢাকা এই শিল্প ধর্মঘটের বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে আইএনটিটিইউসি এই ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ করে। সিটুর পক্ষ থেকেও পাল্টা বিবৃতি জারি করা হয়েছে৷


শিল্প শহর দুর্গাপুরের সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, যেখানে শ্রমিকদের স্বার্থ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে সেখানে আইএনটিটিইউসির মত একটি ট্রেড ইউনিয়নের বন্ধের প্রতিবাদ করছে। এর থেকেই বোঝা যায়, তারা কতোটা শ্রমিক স্বার্থ বিরোধী। তিনি বলেন, তবে আমরা দেশব্যাপি এই সাধারণ ধর্মঘট সফল করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাবো শিল্প কারখানা গুলিতে। প্রতিবারের মতো এবারও ধর্মঘট সফল হবে বলে সিটু নেতৃত্ব আশাবাদী।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *