RANIGANJ-JAMURIA

বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘গো ব্যাক’ স্লোগান পাল্টা স্লোগানে মুখোমুখি বিজেপি ও তৃণমূল

বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জি ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের জনসংযোগ কর্মসূচি ” পাড়ায় পাড়ায় দিদিভাই” কে কেন্দ্র করে সোমবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো রানিগঞ্জের নিমচা এলাকায়। নিমচায় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তাকে কর্মসূচি করতেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি। বিজেপি বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে। পাল্টা ” চোর তৃণমূল ” স্লোগান দেন বিধায়ক নিজে। তার সঙ্গে স্লোগান দেন বিজেপির নেতা ও কর্মীরা।সোমবার রানিগঞ্জ থানার আসানসোল দক্ষিণ বিধানসভার গ্রামীণের মন্ডল ৪ র নিমচা এলাকায় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ” পাড়ায় পাড়ায় দিদিভাই” কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে আসেন।সেই সময় স্থানীয় বেশ কিছু বাসিন্দারা তাঁর গত পাঁচ বছরের বিধায়ক হিসেবে কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাদের অভিযোগ, এই পাঁচ বছরে তিনি কতবার নিমচা এলাকায় এসেছেন?

এলাকার উন্নয়নের জন্য আদৌ কি তিনি কোন কাজ করেছেন, তার খতিয়ান দিন। এমনকি বিধায়ক তহবিল থেকে অন্তত কিছু উন্নয়নমূলক কাজ হলেও মানুষ বুঝতে পারতেন। কিন্তু বাস্তবে এলাকায় কোনও কাজই হয়নি বলে দাবি করেন বেশ কিছু স্থানীয়রা।এরপর এলাকায় ভিড় বাড়তে থাকে। বিধায়িকাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান উঠে।যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জবাব দিতে বিধায়কের সঙ্গে এলাকায় উপস্থিত বিজেপির কর্মী ও সমর্থকেরাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আঁচ করে এলাকায় থাকা পুলিশ দুই পক্ষকেই সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে এলাকা শান্ত হয়।

পরে এই প্রসঙ্গে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, আমি এদিন নিমচা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আমাকে দেখেই স্লোগান দিতে শুরু করে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে এভাবে আমাকে আটকানো বা দমানো যাবে। তাহলে তা তাদের এটা ভুল ধারণা। বিজেপি কর্মীরা মাটিতে নেমে লড়াই করছে এবং বাংলাকে এভাবে ধ্বংস হতে দেবে না। তার দাবি, এবার রাজ্যে পরিবর্তন আসবেই। বাংলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার হবে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা সরকার চালাবে, তা কোনমতেই হতে দেওয়া যাবে না। অন্যদিকে, আসানসোল দক্ষিণএলাকার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন, একজন বিধায়কের কাছে এরকম ব্যবহার আশা করা যায় না। তার দাবি, স্থানীয় মানুষ বিধায়িকাকে দেখে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা একেবারেই ঠিক। বিধায়ক হওয়ার পর পাঁচ বছরেও এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ তিনি করেননি। এবার এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়ী হয়ে আসবেন আর মানুষের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন হবে। এই বিধায়ককে নিমচা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করেছেম। তাই দিকে দিকে তাকে ঘিরেই বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার সাধারণ মানুষেরা। যা তার প্রতি একপ্রকার ঘৃণা প্রকাশ সাধারণ মানুষের। যা বিজেপি বিধায়ক মন থেকে মেনে নিতে পারছেন না।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *