ASANSOLRANIGANJ-JAMURIA

রাহুল সাংকৃত্যায়নের ১৩৪ তম জন্মদিবস  পালিত হলো রানিগঞ্জে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, :রানিগঞ্জ, ৯ এপ্রিল: রাহুল সাংকৃত্যায়নের ১৩৪ তম জন্মদিবস যথাযথ মর্যাদায় পালিত হলো রানিগঞ্জে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ’র উদ্যোগে রানিগঞ্জ মোড়ে মহাপন্ডিত রাহুল সাংকৃত্যায়নের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন অনুপ মিত্র, অভিজিৎ খাঁ, অসিতাভ দাশগুপ্ত, সঞ্জয় প্রামাণিক, দুলাল কর্মকার, বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়, মলয়কান্তি মণ্ডল সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। আয়োজকেরা বলেন, রাহুল সাংকৃত্যায়নের আসল নাম কেদারনাথ পাণ্ডে।

১৮৯৩ সালের ৯ এপ্রিল উত্তর প্রদেশের আজমগড়ে জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন ভারতের একজন স্বনামধন্য পর্যটক, বৌদ্ধ সহ বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত, মার্কসীয় শাস্ত্রে দীক্ষিত  বৈজ্ঞানিক বস্তুবাদের তাত্ত্বিক ব্যাখ্যাদাতা। তাঁর সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘ভাগো নেহি, দুনিয়া কো বদলো’,  ‘ভোলগা থেকে গঙ্গা’ । এদিন অনুপ মিত্র বলেন, রাহুল সাংকৃতায়ন ছিলেন একজন নির্ভীক অভিযাত্রী, যিনি জ্ঞানের পথে আলোর খোঁজে চলতে কখনই ভয় পেতেন না।

পৃথিবীর বহুদেশ ঘুরে তিনি মানুষকে চিনতে চেয়েছিলেন। মানুষে মানুষে বিভাজনের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। রাহুল সাংকৃতায়ন অসংখ্য বই ও লেখার মধ্যে জ্ঞান ও সমাজ চর্চার গুরুত্বপূর্ণ বিযয়গুলি তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৩ সালে এই মহাপণ্ডিত রাহুল সাংকৃতায়নের শতবর্ষ বিভিন্নভাবে রানিগঞ্জে পালিত হয়। ১৯৯৪ সালে রাহুল সাংকৃতায়নের পূর্ণাবয়ব মূর্তি রানিগঞ্জে স্হাপিত হয়। অনুষ্ঠানে রাহুল সাংকৃতায়নের জীবন ও দর্শন সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাবার জন্য উদ্যোগী হতে আহ্বান জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *