Saturday, June 20, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, June 20, 2026
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় হরেরাম সিংয়ের সমর্থনে কোয়েল মল্লিকের রোডশো

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা সিনেমার অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক শনিবার জামুরিয়ায় দলের প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে একটি রোডশো করেন। রোডশোটি মণ্ডলপুর ছোট বটতলা থেকে শুরু হয়ে জামুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত যায় । হুডখোলা গাড়িতে কোয়েল মল্লিকের সঙ্গে হরেরাম সিং ছাড়াও এলাকার তৃণমূল নেতা ও কর্মী ছিলেন। রাস্তায় হাজার হাজার স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

বাংলা সিনেমার অভিনেত্রীকে দেখার জন্য তাঁদের মধ্যে এক বিশেষ উৎসাহ দেখা যায়। রোডশো থেকে কোয়েল মল্লিক এবং হরেরাম সিং জনগণের শুভেচ্ছা গ্রহণ করেন। কোয়েল মল্লিককে দেখার পাশাপাশি এলাকার বাসিন্দারা মমতা বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিংয়ের নামে শ্লোগান দেন। কোয়েল মল্লিক জামুড়িয়ার প্রার্থীর পাশাপাশি গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান।

পরে, হরেরাম সিং বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোয়েল মল্লিককে জামুরিয়ায় প্রচার করতে এসেছেন। তা দেখে আমি নিশ্চিত হয়েছি যে জামুরিয়ায় তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য কোন দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। হরেরাম সিং আরো বলেন, এদিন কোয়েল মল্লিককে দেখতে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখা গেছে তা অবিশ্বাস্য। এর আগে জামুড়িয়ায় এমনটা দেখা যায় নি। রবিবার আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা হরেরাম সিংয়ের সমর্থনে নিংঘায় একটি সভা করবেন বলে জানা গেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *