সিবিএসই ২০২৬ আসানসোল ডিএভি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের দারুণ সাফল্য
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার ফলাফলে আসানসোলের কন্যাপুরের আসানসোল ডিএভি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা চমৎকার রেজাল্ট করে স্কুলের নাম উজ্জ্বল করেছে। মাধ্যমিক স্তর (দশম শ্রেণি)-এর বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয়।বিদ্যালয়ের অধ্যক্ষ ডি আর মোহান্তি বলেন, এ বছর মোট ৩৩০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলো। যার মধ্যে ৯৮.৪৮ শতাংশ উত্তীর্ণ হয়েছে।














এই ফলাফল বিদ্যালয়ের উচ্চমানের শিক্ষার প্রতিফলন।মেধা তালিকায় তন্নিষ্ঠা সরকার ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আদিত্য রাজ, অনন্ত পাণ্ডে, শেজল গুপ্তা এবং সুহানা আরিয়ান ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। শিবেন শ্রীবাস্তব ৯৮.০ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।স্কুলের গড় রেজাল্ট (কিউপিআই) ৭৮.৭১।
যা সামগ্রিক সাফল্যকে তুলে ধরে।অধ্যক্ষ আরো বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষাগত উন্নতির জন্য নিয়মিত বিশেষ ক্লাস, প্রশ্নোত্তর পর্ব এবং অভিভাবক-শিক্ষক বৈঠকের আয়োজন করা হয়। যার ইতিবাচক প্রভাব পরীক্ষার রেজাল্টে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।তিনি সকল সফল ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য দলগত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা প্রদানে স্কুল প্রতিশ্রুতিবদ্ধ।প্রসঙ্গতঃ তন্নিষ্ঠা সরকারের বাবা দেবরাজ সরকার আসানসোল পুরনিগমে একাউন্ট্যান্ট পদে কর্মরত আছেন।

