ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে বিজেপি সমর্থককে হুমকি, পাল্টা তৃণমূল কার্যালয়ে হামলা ও ভাঙচুর

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় গেরুয়া ঝড়ের পরে এলাকায় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। সেই সব কার্যালয়ে বিজেপির পতাকা টাঙ্গিয়ে দখল করে নেওয়ার ঘটনাও ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় ঘটেছে। এইসব ঘটনার পরে বিজেপি নেতৃত্বর বার্তা পাওয়ার পরে পুলিশ প্রশাসন সর্বত্রই সক্রিয় কড়া হাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে বেশ কিছু এলাকা কে শান্ত করার জন্য উদ্যোগ নিয়েছে।

তবে দিকে দিকে এত বিশাল পরিমাণ আক্রোশ লক্ষ্য করা গেছে যে অনেক ক্ষেত্রেই পুলিশ প্রশাসন অসহায় হয়ে পড়েছে। তবে এরই মাঝে অন্য একটা ঘটনা নিয়ে অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জে চাপুই রতিবাটি এলাকায়। তা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য চড়ালো গোটা এলাকায়। এই গ্রামের এক পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তৃণমূলের কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কর্মাধ্যক্ষ বিনোদ নুনিয়া তার দলবল সহ আগ্নেয়াস্ত্র, হকিস্টিক ও রড নিয়ে শ্যাম কেওট সহ বেশ কিছু জনের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে শাসাচ্ছে।

আর এই অভিযোগ পাওয়ার পরই বিজেপির কর্মী ও সমর্থকেরা ঘিরে পেলেন বিনোদ নুনিয়ার বাড়ি সংলগ্ন গোটা এলাকা। চলে বিনোদ নুনিয়ার বাড়িতে অভিযান। যদিও, সেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকার বেশ কিছু জন বাসিন্দাদেরকে নিয়ে পুলিশ বিনোদ নুনিয়ার বাড়িতে তল্লাশি চালায়।

যদিও সেখানে কোন আগ্নেয়াস্ত্র খুঁজে পাইনা পুলিশ । ঐ বাড়ির মধ্যে কেউ না থাকায় বাড়ি দুটিকে বন্ধ করে রাখা হয়। এদিকে, পুলিশ চলে যাওয়ার পরই বিজেপির বেশ কিছু কর্মী ও সমর্থক গ্রামের তৃণমূলের কার্যালয় ও অন্য সকল অংশে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী। এই ঘটনার পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *