Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

নারী ও শিশু কল্যান, পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে অগ্নিমিত্রা পাল আসানসোলে বিজেপি কর্মীদের উল্লাস

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথম মন্ত্রীসভার বৈঠকটি সোমবার নবান্নে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন যে, এখন থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত হবে। তিনি আরও জানান যে, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলিও চালু থাকবে।এদিকে, এদিন বিকেলে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে মন্ত্রীসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নারী ও শিশু কল্যানের সঙ্গে পুর ও নগরোন্নয়ন করেন।

তাঁরা একে অপরের গায়ে গেরুয়া আবির মাখান, বাজি ফাটান এবং মিষ্টি বিতরণ করেন।বিজেপি নেতৃত্ব জানান, আমাদের বিধায়ককে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে আমরা খুব খুশি। উনি এর মাধ্যমে আরো বেশি করে মানুষের জন্য কাজ করতে পারবেন। এছাড়াও প্রথম মন্ত্রীসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে গোটা বাংলার মানুষ উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *