ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুর সেল আইএসপি কতৃপক্ষের স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে সরব বিএমএস ছয় দফা দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রমিক সংগঠন বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ সোমবার বিকেলে বার্নপুরে ফ্লাইওভার বা টানেল গেটের কাছে ডিআইসি অফিসের সামনে সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষ স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদ ও ছয় দফা দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ দেখায়। মিটিংয়ে ভাষণ দিতে গিয়ে ইউনিয়ন সাধারণ সম্পাদক সঞ্জিত বন্দোপাধ্যায় বলেন , ছয় দফা দাবির জন্য এবং সেইল আইএসপি-তে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কেন্দ্রীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বিএমএস-এর সংগ্রাম চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলবে।

তিনি আরো বলেন, আইএসপি কতৃপক্ষের চাপিয়ে দেওয়া একতরফা নিয়ম এবং আইএসপির মধ্যে একটি স্বীকৃত ইউনিয়নের জন্য নির্বাচনের দাবির বিরুদ্ধে এদিন সকল শ্রমিকের দেখানো ঐক্য শ্রমিক ঐক্যের এক উল্লেখযোগ্য উদাহরণ। আগামী দিনগুলিতে সকল শ্রমিকের অধিকার রক্ষা নিশ্চিত করতে আইএসপিতে সব ধরনের শোষণ, ঘুষ এবং কতৃপক্ষ সমর্থিত কার্যকলাপে নিযুক্ত ইউনিয়নগুলির বিরুদ্ধে সংগ্রাম আরও তীব্র করা হবে। গেট মিটিং ও বিক্ষোভে ইউনিয়নের সভাপতি অজয় সিং, মহেশ বন্দোপাধ্যায়, সঞ্জিত প্রসাদ, অমিত সিং, দীপক সিং, শচীন কুমার, সন্তোষ ঝাঁ সহ শতাধিক বিএমএস কর্মী এবং আইএসপি কর্মীরা উপস্থিত ছিলেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *