রানীগঞ্জে পথ দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : জাতীয় সড়কে যাওয়া সাইকেল আরোহীকে প্রায় ১০০ মিটার টেনে ঘষড়ে নিয়ে গেল মারুতি ওয়াগেনার গাড়ির চালক। এই বিষয় লক্ষ্য করে গাড়ির চালককে ঘিরে ধরে উত্তম মধ্যম দিল এলাকার বাসিন্দা ও পথ চলতি মানুষ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সময় দিল উদ্ধার করল গাড়ি চালককে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ি মোড়ে।














ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জ বাজার এলাকা থেকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় যাওয়ার সময় সিয়ারসোল রাজবাড়ী মোড় এর কাছে একটি দ্রুত গতিতে ওয়াগেনার গাড়ি যাচ্ছিল, হঠাৎই সেই গাড়ির সামনেই একটি সাইকেলে করে অজ্ঞাত পরিচয় বছর পঞ্চাশের সাইকেল আরোহী, সেখানে দিয়ে যেতে গেলেই তাকে সজরে ধাক্কা মারে ওই গাড়ির চালক। এরপরই সেই গাড়ি না রুখে ওই গাড়ির নিচে চাপা পড়া সাইকেল কে টেনে ঘষড়ে নিয়ে যায়। এই বিষয় লক্ষ্য করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সেই অংশে থাকা মানুষজন ঘিরে ধরে ব্যাপক মারধর চালায়। সেখানেই বেশ কিছু জন ওই গাড়ির নিচে চাপা পড়া গুরুতর আহত ওই ব্যক্তিকে পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। এদিনের এই ঘটনায় 14 নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এলাকার বাসিন্দাদের দাবি রানিগঞ্জের এই রাজবাড়ী মোড় ও অন্য সকল এলাকায় যানজট অনেকটাই বেড়েছে যার ফলে রাস্তায় চলাচল করতে হচ্ছে পথচারীদের, রাস্তা ঘিরে ফুটপাত দখল করে রাস্তা ঘিরে রাখায় পথচারীরা রাস্তার ওপর দিয়েই চলতে বাধ্য হচ্ছে যার ফলে যানজট বেড়েছে অনেকটাই যান চলাচলের ক্ষেত্রেও ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহনের চালকদের। মঙ্গলবার এমনই সময় সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ যানজট পূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসিন্দাদের দাবি যানজট মুক্ত এলাকা করতে উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন।

