ASANSOLPANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরে নতুন ভাবে বিধায়ক কার্যালয় উদ্বোধনে জিতেন্দ্র তেওয়ারি

*বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নতুন করে নতুন ভাবে বুধবার বিধায়ক কার্যালয়ের উদ্বোধন হলো পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর কোলিয়ারিতে। এদিন এক অনুষ্ঠানে এই কার্যালয়ের উদ্বোধন করেন নবনির্বাচিত বিজেপির বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। জানা গেছে, ২০১৬ সালে এই কার্যালয়টি সাধারণ মানুষের জন্য তৈরি করেছিলেন তৎকালীন তৃণমূলের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। পরবর্তীকালে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে যোগদান করেন।

সেই যোগদানের পরেই এই দলীয় কার্যালয় দখল নেয় তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই সময় পান্ডবেশ্বরের বিধায়ক হিসেবে ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন সেই বিধায়ক কার্যালয় পুনরুদ্ধার করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তিনি এই প্রসঙ্গে বলেন, পান্ডবেশ্বরের মানুষ এবার দেখিয়ে দিলেন তারা কি করতে পারেন। তারা আবার আমাকে জিতিয়ে বিধায়ক করেছেন। এই হরিপুরের পাশাপাশি সরপি মোড়ে আরো একটা বিধায়ক কার্যালয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *