RANIGANJ-JAMURIA

দামোদরের স্নানে নেমে তলিয়ে মৃত্যু অষ্টম শ্রেণীর পড়ুয়ার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করেই দামোদরের জলে স্নানে নেমে তলিয়ে গেল এক কিশোর। এরপর বেশ কিছুক্ষণ তল্লাশির পর উদ্ধার হল নিথর দেহ। মৃত কিশোরের নাম আয়ুশ শর্মা (১৫)। সে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার সিনেমা হল রোড এর বাসিন্দা। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে তিন বন্ধু মিলে দুর্গাপুরের দামোদর নদে স্নান করতে যায়। প্রথমদিকে নদীর ধারে স্বাভাবিকভাবেই জলকেলি চলছিল। কিন্তু আচমকাই গভীর জলে চলে যায় আয়ুশ। সাঁতার না জানার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যেই জলের তলায় তলিয়ে যেতে থাকে। বন্ধুরা প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং শুরু হয় তড়িঘড়ি খোঁজাখুঁজি।দীর্ঘক্ষণ তল্লাশির পর স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয় কিশোরের নিথর দেহ। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমায় পরিবারের সদস্য ও আত্মীয়রা। কান্নায় ভেঙে পড়েন মৃত কিশোরের বাবা-মা। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Social Share or Summarize with AI

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *