ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে আবারও চললো সেল আইএসপির বুলডোজার ভাঙলো তৃণমূল কাউন্সিলারের অফিস

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলায় রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর একের পর এক বেআইনি নির্মাণের ওপর বুলডোজার চালানো হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার ইস্পাত নগরী বার্নপুরে, তাদের জমিতে তৈরি তৃণমূল কংগ্রেসের অফিসগুলি সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষ ভেঙে দিচ্ছে। সেল আইএসপির তরফে বলা হচ্ছে যে, এই অফিসগুলি অনুমতি ছাড়াই তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে তৈরি করেছিল। অনেকবার আইএসপি কতৃপক্ষের পক্ষ থেকে তাদের জমিতে নির্মিত এই অফিসগুলি সরানোর জন্য নোটিশও দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের শাসনকালে সেগুলি সরানো হয়নি। কিন্তু এখন বাংলায় ক্ষমতার পরিবর্তন হয়েছে।

তার পরে গোটা পরিস্থিতি বদলে গেছে। নিজেদের জমি থেকে সেল আইএসপি অবৈধভাবে নির্মিত তৃণমূল কংগ্রেসের অফিসগুলি বুলডোজারের সাহায্যে ভেঙে ফেলা হচ্ছে। সোমবার আসানসোল পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডে র তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়ের অফিস ভেঙে দেওয়া হয়। এ বিষয়ে কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, তৃণমূল কাউন্সিলর হয়ে আমি সর্বদা জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এই উদ্দেশ্যেই এই কার্যালয় তৈরি করা হয়েছিলো। রবিবার বিকেল ৫টা নাগাদ হঠাৎ আইএসপি আধিকারিকরা এসে অফিস সরাতে বলেন।

কাঞ্চন মুখোপাধ্যায় আরো বলেন, আমি আইএসপি আধিকারিকদের কাছে ৩/৪ দিনের সময় চেয়েছিলেন যাতে তিনি অফিসের ভিতরে রাখা জিনিসগুলি সরাতে পারেন। কিন্তু দেখা যায়, এদিন সকালে তার অফিস বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, এ বিষয়ে তার বেশি কিছু বলার নেই।

বাংলার সরকার যদি উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নেয় তাহলে আমি সরকারের পাশে আছি। সরকার বা আইএসপি কতৃপক্ষের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।অন্যদিকে, আইএসপি কতৃপক্ষ জানায়, নিয়ম মেনেই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে। প্রসঙ্গতঃ, এর আগে বার্নপুরে গত কয়েক দিনে আইএসপি কতৃপক্ষ তৃণমূল কাউন্সিলার অশোক রুদ্র সহ একাধিক তৃণমূল কংগ্রেসের অফিস বুলডোজার চালিয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *