ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে বিধায়ক অরিজিৎ রায়, স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে জোর

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনি বিধানসভা বিধায়ক অরিজিৎ রায় মঙ্গলবার কেলেজোড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বিএমওএইচ, বারাবনি ব্লকের বিডিও, বারাবনির থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, রোগীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা এবং চিকিৎসা ব্যবস্থার বিস্তারিত খতিয়ে দেখেন বিধায়ক অরিজিৎ রায়। এর পাশাপাশি তিনি হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বিএমওএইচ, বিডিও, থানার ওসি দিব্যেন্দু মুখার্জি সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূলতঃ আলোচনা করা হয় কিভাবে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে আরও উন্নত, দ্রুত এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়।আলোচনায় হাসপাতালের পরিচ্ছন্নতা, ওষুধের পর্যাপ্ত সরবরাহ, জরুরি চিকিৎসা পরিষেবা, রোগীদের সুবিধা এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হাসপাতালের বর্তমান পরিষেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও বিধায়ককে বিস্তারিতভাবে অবহিত করেন চিকিৎসক ও আধিকারিকরা।

বিধায়ক অরিজিৎ রায় বলেন, সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। গ্রামীণ এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যাতে সময়মতো সঠিক চিকিৎসা পান, তার জন্য প্রশাসন ও স্বাস্থ্য দফতর যৌথভাবে নিরন্তর কাজ করে চলেছে। অন্যদিকে, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায় হাসপাতাল চত্বরে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *