Saturday, July 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Saturday, July 11, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ দুর্গাপুরে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* লাগাতার মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের এক সিভিক ভলেন্টিয়ার। পুলিশের প্রভাব খাটানো ও ঘটনা জানাজানি করলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এবার ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলো সেই সিভিক ভলেন্টিয়ার। চিরঞ্জিত সাহা নামে ঐ সিভিক ভলেন্টিয়ার দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীত সাহা তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ঐ মহিলার । পুলিশ সেই অভিযোগের তদন্তের ভিত্তিতে কোকওভেন থানা এলাকার বিদ্যাসাগর পল্লী থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে শনিবার গ্রেফতার করে। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সিভিক ভলেন্টিয়ারের গ্রেফতারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *