নাবালিকাকে ধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেলিং এর অভিযোগে গ্রেপ্তার এক
বেঙ্গল মিরর,সার্থক কুমার দে, দুর্গাপুর : নাবালিকাকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও করে ব্ল্যাকমেলিং এর অভিযোগে গ্রেপ্তার হলেন এক প্রবীণ ব্যক্তি । পাণ্ডবেশ্বর থানার মহাল এলাকার ঘটনা । অভিযুক্তের নাম দিলীপ দেওয়াসী । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ।বছর চোদ্দোর এক নাবালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে বুধবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গ্রেপ্তার করে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের মহাল গ্রামের বাসিন্দা দিলীপ দেওয়াসী নামে এক ব্যক্তিকে (৫৫) । ঘটনা সূত্রে জানা যায় ধৃত দিলীপ দেওয়াসীর একটি মুদিখানা দোকান রয়েছে মহাল গ্রামে । এপ্রিল মাসের মাঝামাঝি জিনিস কিনতে দোকানে আসে বছর চোদ্দোর এক নাবালিকা ।













একা পেয়ে ওই নাবালিক কার সাথে প্রথমে অশ্লীল আচরণ ও পরে জোর করে নাবালিকার সাথে অভিযুক্ত সহবাস করে বলে অভিযোগ । ঘটনাটি তিনি ভিডিও রেকর্ডিং করে রাখেন । পড়ে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করে অভিযুক্ত নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে বলে জানা যায় । সম্প্রতি নাবালিকা তার বাবা মাকে দিলীপবাবুর কীর্তির কথা জানায় । এরপর নাবালিকার পরিবারের লোকজনেরা দিলীপবাবুর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলিং এর অভিযোগ দায়ের করে পাণ্ডবেশ্বর থানাতে । অভিযোগের ভিত্তিতে বুধবার পুলিশ দিলীপ দেওয়াসীকে গ্রেপ্তার করে । বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । পকসো সহ একাধিক ধারাতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে খবর ।


