Wednesday, September 2, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, September 2, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLRANIGANJ-JAMURIA

এবার জামুড়িয়া, প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে মিললো ত্রাণ সামগ্রী, তদন্তের দাবি বিজেপি

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংয়ের জামুরিয়ার পার্টি ও বিধায়ক অফিস থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হলো। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অফিসে তল্লাশি শুরু করে। এই প্রসঙ্গে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক রানা বন্দোপাধ্যায় বলেন , জামুড়িয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের অফিস থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। তিনি আরো বলেন, প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের অফিস থেকে উদ্ধার হওয়া সামগ্রীগুলো ছিল সরকারি ত্রাণ সামগ্রী। যা জনগণের করের টাকায় দুঃস্থদের দেওয়ার জন্য কেনা হয়েছিল। তবে, এটি অত্যন্ত দুঃখজনক যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেগুলো তার অফিসে মজুত করে রেখেছিলেন।

তিনি বলেন, ঐ অফিস থেকে উদ্ধার হওয়া সমস্ত কম্বল, শাড়ি, ত্রিপল ইত্যাদি এলাকার বাসিন্দাদের দেওয়ার জন্য আনা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়করা জনগণকে বঞ্চিত করে সেগুলো তাদের অফিসে মজুত করে রেখেছিলেন। তিনি দাবি করে বলেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের বাড়ি থেকেও একই ধরনের ত্রাণ সামগ্রী উদ্ধার হতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই।জামুরিয়া মণ্ডল ৪-এর সহ-সভাপতি দেবাশিস মণ্ডল বলেন , জামুরিয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়কদের আসল চেহারা।

তারা যেকোনো উপায়ে টাকা কামাতে চায়। এর জন্য তারা সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাৎ করতেও দ্বিধা বোধ করেন না। জানা গেছে, পুলিশ তল্লাশিতে বিধায়ক কার্যালয় থেকে বিপুল সংখ্যায় শাড়ি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়াও লুঙ্গি, তোয়ালে ও কম্বল উদ্ধার করা হয়েছে প্রাক্তন বিধায়কের কার্যালয় থেকে। এই নিয়ে, প্রাক্তন বিধায়কের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *