Wednesday, July 8, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 8, 2026
Bengal Mirror
ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার বারাবনির তৃণমূল নেতা, কড়া নিরাপত্তায় আদালতে পেশ

*বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংয়ের ভাই তথা তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সিং ওরফে পিন্টু সিংকে গ্রেফতার করলো বারাবনি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো।স্থানীয় সূত্রের দাবি, ২০২১ সালের ভোট-পরবর্তী সময়ে এলাকায় একাধিক হিংসাত্মক ঘটনার সঙ্গে ইন্দ্রজিৎ সিংহের নাম জড়িয়েছিল।

যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পুলিশ সূত্রে আরো জানা গেছে, মামলার তদন্তে আরও তথ্য সংগ্রহের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।এই গ্রেফতারিকে কেন্দ্র করে বারাবনি এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনাও।প্রসঙ্গতঃ, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গত এক মাসের বেশি সময়ে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *