Friday, September 11, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Friday, September 11, 2026
Latest:
Bengal Mirror
RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে ধর্মান্তর করা হচ্ছে বলে অভিযোগ, ব্যাপক উত্তেজনা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ধর্মান্তর করা হচ্ছে এই অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার রামবাগান অঞ্চলে। জানা যায় রাম বাগানের একটি বেসরকারি ম্যারেজ হলে বেশ কিছু জন মহিলা পুরুষ ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে একত্রিত হয় সে সময় বিজেপির বেশ কিছু জন কর্মকর্তা ও বিশ্ব হিন্দু পরিষদের বেশ কিছু জন সদস্য সেখানে গিয়ে দাবি করেন অন্যায় ভাবে হিন্দু ধর্মের সদস্যদের ধর্মান্তর করা হচ্ছে এই ধর্ম শালাই।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার সময় ওই জমায়েতে শামিল হওয়া বেশ কয়েকজন সদস্য সেখান থেকে পালিয়েও যায়। এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তিকে ও মহিলাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে বেশ কয়েকটি ক্ষেত্রে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে মনের মধ্যে আতঙ্ক কাটিয়ে উঠবে এই সকল নানান কারণ দেখিয়ে তাদের ধর্মান্তর করা হতো এখনো পর্যন্ত টাকা পয়সা দিয়ে তাদের ধর্মান্তর করা হতো কিনা সে সকল বিষয়গুলি স্পষ্ট হয়নি আগামীতে এ বিষয়ে কি কি বিষয় তুলে ধরে তাদের অন্য ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি করতো সে সকল বিষয় গুলি খতিয়ে দেখা হচ্ছে। এই সকল বিষয়ে জানতে পেরে সেই সদস্যদের মধ্যে বেশিরভাগ জামুরিয়ার বাসিন্দা ছিলেন এমন বিষয়ে উঠে আসায় পাঞ্জাবি মোড় ফাঁড়িতে পৌঁছে ওই সকল ব্যক্তিদের খোঁজখবর নেন জামুরিয়ার বিধায়ক বিজন মুখার্জি।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *