আসানসোলের স্কুলে ” নেশা মুক্তি ও শিশু সুরক্ষা ” শীর্ষক আইনী সচেতনতা শিবির ও কর্মশালা
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বা ডিএলএসএর উদ্যোগে মঙ্গলবার সকালে আসানসোলের উমারানী গরাই মহিলা কল্যান স্কুলে ” নেশা মুক্তি ও শিশু সুরক্ষা ” শীর্ষক একটি আইনী সচেতনতা শিবির ও কর্মশালার আয়োজন করা হয়। এই শিবিরে ডিএলএসএর তরফে অনির্বাণ দাস ও সঞ্চিতা দে উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে নিজের বাড়ি, প্রতিবেশী ও এলাকার পাশাপাশি গোটা সমাজ ব্যবস্থায় যে কোন ধরনের নেশা থেকে মুক্ত করতে স্কুলের কি ভূমিকা থাকবে, তার উপরে আলোকপাত করেন। পড়ুয়া ও তাদের পরিচিতি পরিজন কেউ কোন রকমের বিপদের সম্মুখীন হলে ডিএলএসএর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। এই কর্মশালায় ডিএলএসএর আধিকারিকদের মোবাইল ও হেল্প লাইন নম্বর দেওয়া হয়।














স্কুলের তরফে এই কর্মশালায় শিক্ষিকা শ্রাবণী বন্দোপাধ্যায় ও অর্পি দাসগুপ্ত আগামী ১০ বছরে সমাজকে আগামী প্রজন্ম কি দেখবে বা দেখতে চাইছে, তা নিয়ে বক্তব্য রাখেন। এই কর্মশালায় পুতুল নাটিকা ও কথা বলা পুতুলের মাধ্যমে গোটা বিষয়টি পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়।এই কর্মশালা ও শিবিরের স্কুলের সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা অংশ নেয়।এই প্রসঙ্গে স্কুলের টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ বলেন, এই বিষয় ভিত্তিক এই ধরনের কর্মশালা ও শিবির বর্তমান প্রজন্মের কাছে খুবই প্রয়োজনীয়। এর থেকে আগামী দিনে আত্ম সুরক্ষার ক্ষেত্রে সচেতন হবে।



