টাউন অফিসে বিক্ষোভ বার্নপুরে সুইপার কলোনি খালি করতে সেল আইএসপির নোটিশ
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে নরসিংবাঁধে শেষ নাগ মন্দিরের কাছে সুইপার কলোনির বাসিন্দাদের আইএসপির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, তারা যেন ১৫ দিনের মধ্যে সেই জায়গাটি খালি করে দেয়। এই নোটিশের বিরুদ্ধে মঙ্গলবার সকালে সেই সুইপার কলোনির মানুষেরা বার্নপুরে সেল আইএসপি বা ইস্কো কারখানার টাউন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।














তাদের দাবি, যদি আইএসপি তাদেরকে পুনর্বাসন না দিয়ে সরায় তাহলে আগামী দিনে তারা এই অঞ্চলের সমস্ত নোংরা আবর্জনা আইএসপির আধিকারিকদের বাড়ির সামনে গিয়ে ফেলে দেবো। তাদের আরো বক্তব্য যে তারা এই কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এখন যদি হঠাৎ তাদেরকে সরে যেতে বলা হয় তাহলে তারা কোথায় যাবেন? এর বিরুদ্ধে এদিন আমরা প্রতিবাদ গড়ে তুলেছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলে তারা হুঁশিয়ারী দিয়েছেন। যদিও, এই নিয়ে সেল আইএসপি কতৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


