Tuesday, September 22, 2026

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, September 22, 2026
Bengal Mirror
ASANSOL

আসানসোল প্রগতি”র ১৪ তম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বার্নপুরের বি ইউ সি গ্রাউন্ডে “আসানসোল প্রগতি” আয়োজিত ১৪ তম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হলো। রবিবার বিকেলে এক অনুষ্ঠানে এই টুর্নামেন্টের কিক অফ, পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দ জী মহারাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, শিল্পপতি শচীন রায়, প্রাক্তন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও আসানসোল প্রগতির পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য। পিন্টু ওরফে শুভব্রত ভট্টাচার্য বলেন, এই বছরের টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে।

আগামী ২৬ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল খেলা বিইউসি গ্রাউন্ডেই হবে। এদিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিলো সিএলডব্লু ও জেএমডি আসানসোল। এই খেলায় ৩-০ গোলে সিএলডব্লু জিতে যায়। এদিনের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সিএলডব্লুর সাহিল হরিজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *