Wednesday, July 22, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Wednesday, July 22, 2026
Latest:
Bengal Mirror
ASANSOLDURGAPUR

ভিন রাজ্য থেকে দুর্গাপুরে অবৈধ কয়লা পাচারের চেষ্টা, দুটি ট্রাক বাজেয়াপ্ত, গ্রেফতার ২

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভিন রাজ্য থেকে অবৈধভাবে কয়লা এনে দুর্গাপুরে পাচারের চেষ্টার অভিযোগে বড়সড় সাফল্য পেল কোকওভেন থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার অঙ্গদপুর এলাকায় অভিযান চালিয়ে বৈধ নথিপত্র ছাড়াই কয়লা বোঝাই দুটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লা পাচারের এই ঘটনায় দুই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে কোকওভেন থানার একটি দল অঙ্গদপুর এলাকায় নজরদারি চালায়।

সেই সময় সন্দেহজনক দুটি কয়লাবোঝাই ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ট্রাক দুটির চালকদের কাছে কয়লা পরিবহনের বৈধ নথি চাওয়া হলে তারা কোনও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই ট্রাক দুটি বাজেয়াপ্ত করা হয়। একইসাথে, দুই চালককে গ্রেফতার করা হয়। ধৃতদেরকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নাকচ করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *