ASANSOLDURGAPUR

বিহার থেকে গরু পাচারের অভিযোগে দুর্গাপুরে আটক ট্রাক, পুলিশকে মিষ্টি খাওয়ালেন বিজেপির যুবনেতা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* বিহার থেকে কলকাতায় গরু পাচারের পরিকল্পনা অন্ডালের পরে দূর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ বানচাল করলো। রবিবার রাতে গরু বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় অভিযান চালিয়ে সেটিকে আটক করে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ।

রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে চালানো এই অভিযানে ট্রাক থেকে ২১টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে সোমবার সকালে ফরিদপুর ফাঁড়িতে পৌঁছান বিজেপির দুর্গাপুর বিভাগের ইনচার্জ তথা যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়।

তিনি ফাঁড়ির ইনচার্জ সুসীম সরকারকে মিষ্টি খাইয়ে গরু পাচার আটকাতে পুলিশের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। এদিন সকালে চালক ও খালাসীকে ফরিদপুর ফাঁড়ি পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।বিজেপি যুব নেতা বলেন, এই ঘটনা প্রমাণ করে মাত্র তিন মাসে বাংলার পুলিশের পরিবর্তন হয়েছে। আগের সরকারের জমানায় অবাধে গরু পাচার হতো।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *