ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় পাথর বোঝাই ১৪টি ট্রাক্টর আটক, গ্রেফতার মুল চক্রী সহ ৫

L *বেঙ্গল মিরর , জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুড়িয়া থানার জয়নগর থেকে পাথর বোঝাই করে যাওয়ার সময় ১৪টি ট্রাক্টর আটক করলো পুলিশ। এই ঘটনায় চার ট্রাক্টরের মালিক সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, জয়নগর থেকে পাথর লোড করে ১৪টি ট্রাক্টর যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরগুলিকে আটক করে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন ট্রাক্টর মালিককে গ্রেফতার করা হয়।জানা গেছে, কয়লা কারবারি বিকাশ গড়াই এই বেআইনি কাজের মূলচক্রী বা ‘মাস্টারমাইন্ড’। তাকে গ্রেফতার করা হয়েছে।ধৃত পাঁচজনকে সোমবার জামুড়িয়া থানার পুলিশ আসানসোল আদালতে পেশ করে। এই বেআইনী কাজের সঙ্গে আর কারা জড়িত এবং পাথর পাচার কোথায় কোথায় করা হতো, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *