আসানসোল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ থানার পুলিশ সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভাস্কর ম্যারেজ হলের কাছে মহিশীলা কলোনির একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি দেশী পাইপগান পেয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আকাশ রজক (২৩) এবং বিশাল মুখোপাধ্যায় (২৮)।














ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ধৃতদেরকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতদেরকে হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে তারা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেয়েছে। এই ঘটনায় আরো তদন্ত করা হচ্ছে।


