ASANSOLPANDESWAR-ANDAL

আন্তর্জাতিক যোগা মঞ্চে উজ্জ্বল অন্ডালের চার কন্যা

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : থাইল্যান্ডের ব্যাংককে ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউওয়াইএসএফ এশিয়া প্যাসিফিক ২০২৬ আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দেশের হয়ে নজর কাড়ল অন্ডালের চার কন্যা । বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের বিভাগে শীর্ষস্থান দখল করে পদক জয় করেছে উখরার বাসিন্দা মন বাধ্যকর, সঞ্জিতা খাতুন এবং বহুলার অনুষ্কা পাল ও খান্দরা গ্রামের বাসিন্দা ভাস্বতী বটব্যাল ।মঙ্গলবার বাড়ি ফেরে চার কৃতী যোগা প্রতিযোগী ।

উখড়া রেলস্টেশনে পৌঁছতেই তাঁদের ঘিরে শুরু হয় উচ্ছ্বাস । সেখান থেকে উখড়া গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করে তাঁদের সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা । আন্তর্জাতিক মঞ্চে এই চার কন্যার সাফল্যে গর্বিত গোটা খনি অঞ্চল । তাঁদের এই সাফল্য আগামী প্রজন্মকে যোগাসনের প্রতি আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *