ASANSOL

বিধায়কের তৎপরতা আসানসোলে বেহাল রাস্তার সংস্কারে উদ্যোগী আড্ডা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর রেলের পাঁচমুখী ব্রিজ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বেহাল রাস্তায় বড় বড় গর্তের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন। এর পর বুধবার আড্ডার একটি দল রাস্তাটি পরিদর্শন করে। পরিদর্শনের সময় দলের সদস্যরা দেখতে পান যে রাস্তাটির অবস্থা খুবই খারাপ।

যা শীঘ্রই মেরামত করতে হবে। আপাততঃ প্যাচওয়ার্ক করা হবে।বিজেপি মণ্ডলের শুভাশিষ দাস বলেন, পরিদর্শনের সময় সিইও সহ আড্ডার আধিকারিক ও ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। তিনি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এই রাস্তা ছাড়াও একটি অসম্পূর্ণ নর্দমার কাজও দীর্ঘদিন ধরে বাকি রয়েছে।

যার জন্য আধিকারিকরা আশ্বাস দিয়েছেন যে শারদ উৎসবের আগেই টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, বিবেকানন্দ সরণীর এই পাঁচমুখী ব্রিজ মোড় পর্যন্ত রাস্তার নর্দমা ব্যবস্থা অসম্পূর্ণ থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। মানুষ রাস্তার গর্ত আর রাস্তার মধ্যে পার্থক্য করতে পারছে না।

মঙ্গলবারই চাল বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, আমি বিধায়ককে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলাম। এত দ্রুত সাড়া পাবো আশা করিনি। পরিদর্শনকারী দলটি এসে এলাকার সমস্ত সমস্যা শোনেন এবং তাকে আশ্বাস দেন যে বুধবার রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু হবে।

এর পাশাপাশি এক বা দুই দিনের মধ্যে পুরো রাস্তাটি মেরামত করা হবে। ঐ বাসিন্দা বলেন, এমন দ্রুত পদক্ষেপ সত্যিই এলাকার উন্নতিতে সাহায্য করবে।বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এলাকার বাসিন্দারা ঐ রাস্তার কথা আমাকে বলেছেন। আমিও নিজেও দেখেছি। এরপর তা আড্ডাকে গোটা বিষয়টি বলি। তারা রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *