ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে চাঞ্চল্য বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

*বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার কলেজপাড়া এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম শিবা বাউড়ি (৩২)। পারিবারিক অশান্তির পর নিজের বাড়িতেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে ।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিবা বাউড়ি রানিগঞ্জের জেকে নগরে তাঁর শ্বশুরবাড়িতে গেছিলো। সেখানে স্ত্রীর সঙ্গে কোন একটি বিষয় নিয়ে তার বচসা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এরপর শিবা শ্বশুরবাড়ি থেকে রানিগঞ্জের কলেজপাড়ার নিজের বাড়িতে ফিরে আসেন।পরিবারের সদস্যদের দাবি, কিছুক্ষণ পর বাড়ির লোকজনেরা খাবার খাওয়ার জন্য বসেছিলেন। সেই সময় শিবার ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের এক সদস্য।

এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে রানিগঞ্জ কলেজপাড়ার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

মৃতের ভাই শম্ভু বাউড়ি বলেন, শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে পুলিশ জানায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *