ASANSOL

সরকারি জমিতে দোকান বসানোর অভিযোগ বিজেপি নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল, দুর্গাপুরে বিতর্ক

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সরকারি জমিতে দোকান বসানোর অনুমতি দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়ালো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর পাম্প হাউস মোড় এলাকায়। বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই দোকান বসানোর বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি জমিতে দোকান বসানোর ক্ষেত্রে বিজেপি নেতার তরফে উৎসাহ দেওয়া হয়েছে।এই দোকান নিয়ে প্রতিবাদে সরব হওয়া এলাকার বাসিন্দা সুজিত মুখোপাধ্যায় বলেন , সোমনাথ চক্রবর্তী নামে এক ব্যক্তি ওই জায়গায় দোকান বসানোর কথা বলেছেন।

প্রথমে এই ব্যক্তি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কর্মী। পরে জানতে পারি, তিনি বিজেপি নেতা। তিনি এই এলাকায় থাকেন না। এমনকি এই দোকান বসতে না দিলে গোটা এলাকার সমস্ত দোকান তুলে দেওয়ার কথাও বলা হয় বলা হয়েছে। সুজিতবাবু বলেন, আমি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসেছিলো। যে দোকান করছিলো, তাকে পুলিশ নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

এর মধ্যেই সামনে আসে বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তীর বক্তব্যের ভিডিও। তাঁর বক্তব্য ঘিরেই প্রশ্ন উঠেছে সরকারি জমিতে দোকান বসানোর ক্ষেত্রে কি রাজনৈতিক নেতার অনুমতিই কার্যকর হয়ে যাচ্ছে? যদিও কোনও লিখিত অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা সোমনাথ চক্রবর্তী। তাঁর দাবি, একজন ‘হিন্দু কার্যকর্তা’ দোকান করার বিষয়ে তাঁর কাছে আবেদন করেছিলেন।

সেই প্রসঙ্গেই তিনি বলেন, সবাই বসছে, তুমিও বসতে পারো। তবে, সব দোকান যখন তুলে দেওয়া হবে, তখন এই দোকানও তুলে দেওয়া হবে।এই প্রসঙ্গে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দোপাধ্যায় বলেন, সরকারি জায়গায় কেউ দোকান করতে পারবে না। সে, দলেরই হোক না কেন। কারোর যদি দোকান করার ইচ্ছে থাকে, তিনি আধার কার্ড সহ আড্ডার কাছে আবেদন করুন। আড্ডা তাকে স্টল দেবে। কিন্তু উন্নয়নের জন্য কোন সরকারি জমিতে কিছু করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *