ASANSOLKULTI-BARAKAR

কুলটিতে রামপুর চেকপোস্টে এমভিআই দপ্তরে পরিদর্শনে পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার ১৯নম্বর জাতীয় সড়কের রামপুর মোটর ভেহিকেল ইন্সপেক্টর (এমভিআই) দপ্তরে শনিবার পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রবীইন্দর সিংহ। এদিন তিনি দপ্তরের কাজ খতিয়ে দেখে পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে কথা বলেন।কয়েকদিন আগেই এই চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাককে অবৈধভাবে আটকে চালকের ওপর ঘুষের চাপ সৃষ্টি এবং রাজ্য সরকারের বিলুপ্ত হয়ে যাওয়া একটি করের নামে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর পরিবহন দপ্তর দ্রুত ব্যবস্থা নেয়।

দুই আধিকারিককে বরখাস্ত করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যান্টি-করাপশন ব্যুরোকে। পরে ওই দুই আধিকারিককে গ্রেফতার করা হয়। পুলিশ তদন্তে নেমে আরও দুই দালালকেও গ্রেফতার করে।এরপর চেকপোস্টে পরিদর্শনে আসেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ। তিনি স্বচ্ছতা বজায় রেখে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন।

কিন্তু তার পরেও রামপুর এমভিআই দপ্তর থেকে চেকিং ও রাস্তায় গাড়ি ধরা কার্যত বন্ধ হয়ে যায়। ফলে সরকারের রাজস্বে বিপুল ঘাটতি দেখা যায়। এই দপ্তর থেকে নিয়মিত বড় অঙ্কের রাজস্ব সরকারি কোষাগারে জমা পড়ত। অভিযোগ ওঠার পর আধিকারিকরা আগের মতো চেকিং না করায় রাজস্ব অনেক টাই কমে গেছে বলে বলে জানা গেছে।শনিবার পরিদর্শনের পরে প্রিন্সিপাল সেক্রেটারি রবীইন্দর সিংহ জানিয়েছেন, এটি একটি রুটিন পরিদর্শন। আগের মতো চেকিং না থাকায় রাজস্ব ঘাটতির বিষয়টি নিয়ে তিনি বলেন কথা হয়েছে। তার এই প্রসঙ্গে মন্তব্য সবকিছুই ঠিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *