PANDESWAR-ANDAL

অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা

বেঙ্গল মিরর ।সার্থক কুমার দে, অন্ডাল : পুরুলিয়া সফরে যাওয়ার পথে রবিবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বিশেষ বিমানে বিমানবন্দরে পৌঁছলে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নামবলম এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার ।

এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এবং আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি । তাঁরা মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান । সংক্ষিপ্ত সংবর্ধনা পর্বের পর পুরুলিয়ার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী । সেখানে কুড়মি সমাজের আয়োজিত করম মহা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি যোগ দিবেন ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *