Bengali News

Bengali NewsWest Bengal

সাহিত্য জগতে ইন্দ্রপতন, প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

বেঙ্গল মিরর , কোলকাতা : সাহিত্য জগতে এক ইন্দ্রপতন। প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। রবিবার রাত ১১ টা ২৫ নাগাদ কোলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ওনার বয়স হয়েছিল ৮৫ বছর। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব গুহ।  গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর গুজবও রটেছিল বেশ কয়েকবার। কিন্তু সে সব গুজব নস্যাৎ করে প্রায় ৩৩ দিন হাসপাতালে কাটিয়ে করোনাকে জয় করে বাড়ি ফিরেছিলেন তিনি। সগর্বে ঘোষণা করেছিলেন ‘এখনই ফুরব না’। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তাঁর গুণমুগ্ধ পাঠকরা।তবে এই মাসেরই প্রথম দিকে আবারো অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই সাহিত্যিক। ভর্তি করতে হয় হাসপাতালে। চার চিকিৎসকের এক দল দেখছিলেন তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না।কাল রাতেই প্রয়াত হলেন বুদ্ধদেব গুহ।  শিল্পীমহলের মন ভাল নেই আজ। কাঁদছেন তাঁর অসংখ্য ভক্তকুল।১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্ম নিয়েছিলেন বুদ্ধদেব গুহ। পেশাগত জীবন শুরু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে। পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। আকাশবাণী কলকাতার অডিশন বোর্ডের সদস্যও ছিলেন তিনি। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গলমহল’। একের পর এক কালজয়ী উপন্যাসে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। তাঁর বিখ্যাত ঋজুদা সিরিজের বই ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে। এ ছাড়াও ‘মাধুকরী’, ‘হলুদ বসন্ত’, ‘একটু উষ্ণতার জন্য’, ‘বাবলি’, ‘কুমুদিনী’– সহ তাঁর কালজয়ী সৃষ্টি পাঠকমনে দাগ কেটে গিয়েছে। আজ চলে গেলেন তিনি। 

Read More
ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

জাতীয় সড়কে তেল ট্যাঙ্কারে যাত্রী বোঝাই মিনিবাসের ধাক্কা, আহত ১০

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৯ আগষ্টঃ আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ে ২ নং জাতীয় সড়কে একটি তেল ট্যাঙ্কারে যাত্রী বোঝাই একটি

Read More
Bengali NewsRANIGANJ-JAMURIARaniganj, jamuriaWest Bengal

স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন নির্যাতনের অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার স্বামী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: কলকাতার নারকেলডাঙ্গার এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীর উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো।

Read More
ASANSOLBengali News

সুধীর কুমার নীলকান্তম আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুরকে বদলি করা

Read More
Bengali NewsRANIGANJ-JAMURIARaniganj, jamuria

TMCP রানীগঞ্জের ১১ টি ওয়ার্ডের নতুন কমিটি গঠন

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যনার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদ পক্ষ থেকে আজকে রানীগঞ্জের ১১ টি ওয়ার্ডের নতুন কমিটি গঠন

Read More
Bengali NewsWest Bengal

রাজ্য পুলিশের ৪৬ জন ইন্সপেক্টরের পদোন্নতি, হলেন ডিএসপি – এসিপি

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য পুলিশের ৪৬ জন ইন্সপেক্টরের পদোন্নতি হল। ওই ইন্সপেক্টরদের বিভিন্ন জেলা এবং পুলিশ কমিশনারেটে ডিএসপি

Read More
ASANSOLBengali News

সাইডলাইনে থাকা ১১ আইপিএস অধিকারিককে পুনরায় বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিধানসভা নির্বাচনের পর সাইডলাইন করে দেওয়া আইপিএস অফিসারদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ১১ আইপিএস

Read More
ASANSOLBengali NewsKULTI-BARAKAR

SAIL रामगनर कोलियरी में प्रदर्शन, 400 मजदूर भूखमरी के कगार पर

बंगाल मिरर, संजीव यादव, बराकर । 24 अगस्त । सेल ग्रोथ रामनगर कोलयरी के ठेका श्रमिको ने आज सुबह महाप्रबंधक कार्यलय को घेराव प्रदर्शन

Read More
ASANSOLBengali NewsKULTI-BARAKAR

অনাহারে দিন কাটাচ্ছেন ৪০০ কর্মী ও তাদের পরিবার, কাজ শুরুর দাবিতে কুলটিতে সেলের রামনগর কোলিয়ারি গেটের সামনে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র/রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ আগষ্টঃ প্রায় এক বছর থেকে কাজ বন্ধ থাকায় অনাহারে দিন কাটাচ্ছেন প্রায় চারশো

Read More